Friday, September 11Welcome khabarica24 Online

বিবাহবার্ষিকীতে অমিতাভ-জয়া আলাদা

image_92025.bollywood-k3g-amitabh-jaya--320x200

একচল্লিশটা বছর পার হল বচ্চন দম্পতির বিবাহ সর্ম্পকের। বৈবাহিক জীবনে দেখেছেন প্রচুর ওঠা-পড়া। তবুও সর্ম্পকে পড়েনি একটুও চিড়। আর এই প্রথমবার বিবাহবার্ষিকীর দিনেই আলাদা রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। জয়া বচ্চনও ব্যস্ত নিজের প্রোডাকশন হাউজের কাজে। অন্যদিকে ব্যস্তবাগিস বিগবিও ব্যস্ত বহু ছবির শ্যুটিংয়ে। নিজেদের কাজের চাপেই আপাতত এবারে বিবাহ বার্ষিকী একেবারে ফিকে বচ্চন পরিবারে। তবে ট্যুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউ-ই। অমিতাভ ট্যুইট করে জানিয়েছেন ‘দূরে থাকলে কী হবে? মনটা তো কাছে আছে। যতদিন মন কাছাকাছি থাকবে তত দিনই সর্ম্পক থাকবে ঠিক। জয়াকে শুভেচ্ছা জানাই ৪১ বছর ধরে আমাকে সহ্য করার জন্য।’ অন্যদিকে ছেলে অভিষেক ও বৌমা ঐশ্বর্যও শুভেচ্ছা জানিয়েছেন বিগবি ও জয়াকে। তবে ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে, পরিবারের সঙ্গে ছোট্ট অনুষ্ঠান করবেন, সে ইচ্ছা প্রকাশ করেছেন জয়া ও অমিতাভ দু’জনেই।