Tuesday, July 28Welcome khabarica24 Online

হবিগঞ্জে নৌকা ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

habigonj_-map-bnbnews-14-12-13_6260

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা নৌঘাট এলাকায় কোদালীয়া নদীতে নৌকা ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন-জলসুখা মিরহাটি এলাকার মাকসুদা (৪০), তার ছেলে এরশাদ (২৩) ও মাকসুদার খালা জবেদা (৭০)। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, বিকেলে ওই তিনজন জলসুখা নৌঘাট এলাকায় নদীর পাড়ে ধানের খলায় কাজ করছিলেন। এসময় ঝড়সহ বৃষ্টি শুরু হলে তারা ঘাটে নোঙর করা নৌকায় আশ্রয় নেন। একপর্যায়ে প্রচণ্ড ঝড়ে নৌকাটি গভীর পানিতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা নৌকাটি উদ্ধার করে। এসময় নৌকার ভেতর থেকে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।