Tuesday, July 28Welcome khabarica24 Online

সৌদি আরবে জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ সভা

মোহাম্মদ আলী রাশেদ, সৌদি আরব থেকে :

index

সম্প্রতি সৌদি আরবে জাতীয়তাবাদী কর্মজীবী দল সৌদিআরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন হামলা মামলায় হয়রানীর প্রতিবাদে এক প্রতিবাদ সভা আমিনুল ইসলাম ও সাহাবুদ্দিনের পরিচালনায় বিসিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী কে এম হেলাল সি আই পির সভাপতিত্বে জিদ্দাহ একটি হোটেলে সম্পন্ন হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক ছাত্র নেতা, প্রবীণ রাজনীতিবীদ, সমাজ সেবক ইসমাইল ইমন,বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাওলানা রফিক সভাপতি মক্কা বি এন পি,ইয়াছিন মাহমুদ সাঃসম্পাদক ছাত্রদল বিঃবাড়িয়া জেলা, আবছার উদ্দীন সাঃসম্পাদক মক্কা বি এন পি, মুজিবুল হক, জাহিদ বাবু, মঈনুল, আরও বক্তব্য রাখেন শহিদ, কামাল, জেবল হোসেন, শাহিন, শামীম রেজা, হাসেম, ইকবাল,মাসুদ ও হাবিবুর রহমান।