Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সমমনা সংঘের মেধাবৃত্তি প্রদান

Medha Britti Photo 19.04.14

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক সংগঠন সমমনা সংঘের উদ্যোগে ডা. মজিবুল হক স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপজেলার বিশিষ্ট নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং মোহাম্মদ নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির সর্বোচ্চ পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন, শিক্ষক মো. জহুরুল হক, স্বপন, রেজাউল আলমগীর প্রমুখ।