Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিণামূল্যে চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্প

Medical Camp Pic
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ১ হাজার হতদরিদ্র লোকের মধ্যে বিণামূল্যে চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) আবুল আনোয়ারা ফাউন্ডেশন এবং চট্টগ্রামস্থ জালালাবাদ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. নুরুল হুদা ও হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. নুরুল ইসলাম ভূঁইয়ার উদ্যোগে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের আমান উদ্দিন ভূঁইয়া বাড়ীতে এই চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের মাঝে নাক, কান, গলা, দাঁত, মা ও শিশু, খতনা ও চক্ষু রোগের বিভিন্ন রোগের বিণামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক দুর্গাপুর শাখার ব্যবস্থাপক কাজী নুরুল হক এবং সভাপতি ছিলেন ডা. আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুল হক নিজামী। উল্লেখ্য, আবুল আনোয়ারা ফাউন্ডেশন ও জালালাবাদ চক্ষু হাসপাতাল বিগত ৪ বছর ধরে এই দিনে ১ হাজার রোগীকে এই সেবা প্রদান করে আসছে।