Tuesday, July 28Welcome khabarica24 Online

টি-২০ বিশ্বকাপে সুপার টেন নিশ্চিত করলো বাংলাদেশ

images_79548
টি-২০ বিশ্বকাপে হংকংকে রানে ঠেকিয়ে দিয়ে সুপার টেন নিশ্চিত করলো টাইগাররা। জেতার জন্য মাঠে নেমে হংকং ১৩ ওভার ২ বলে জিততে পারলে আসর থেকে ছিটকে যেতো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান তার অসাধারন নৈপুন্যে হংকং দলকে ঠেকিয়ে দেন। তিনি দুটি উইকেট নেয়া চাপে পড়ে হংকং দল। মাত্র ১২ ওভারেই ৫টি উইকেট হারায় তারা। এরপর সর্বশেষ ১৪ ওভার ২ বলে ৭৫ রান করে কজেতার জন্য ব্যাট করছে হংকং দল।এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়ে বাজিমাত করেছে হংকং। বাংলাদেশ দলকে ১৫ ওভারেই মাত্র ১০৮ রানে আউট করেছে তারা। কোন ব্যাটসম্যানেই ক্রিজে দাড়াতে পারেনি। বিধ্বংসী বোলিং এর বিপক্ষে টাইগারদের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ।