Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

attohotta
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. কামাল হোসেন (৩৪) নামের হতাশাগ্রস্ত এক যুবক। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আত্মহত্যাকারী কামাল হোসেন ওই এলাকার জাকির হোসেনের পুত্র।
জোরারগঞ্জ থানার এস.আই. আরেফুল ইসলাম জানান, কামাল হোসেনের গলায় ফাঁসির দড়ির চিহ্ন পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মহত্যাকারী কামাল হোসেন বোনের বিয়ে দিতে না পেরে দীর্ঘদিন যাবত হতাশাগ্রস্ত হয়ে দিনাতিপাত করছিল। সেই হতাশা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।