Friday, September 11Welcome khabarica24 Online

পরিবার বাঁচাও আন্দোলনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী

সংবাদ বিজ্ঞপ্তি : পরিবার বাঁচাও আন্দোলনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৪ই ফেব্র“য়ারি শুক্রবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়ায় পালিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দভ্রমন, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরণ ও আগামী দিনের আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি ডা. মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করবেন সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জিয়াউদ্দিন হায়দার নাঈম, ওর্ডিওলজিস্ট এয়াকুব আলী, ফরহাদ হোসেন, ডা. মাজেদ প্রমুখ। ২০১৩ সালের ১৪ই ফেব্র“য়ারি ডা. মাফফুজুর রহমান, ডা. নাঈমসহ কিছু উদ্যোগী সমাজসেবকের হাত ধরে পারিবারিক বৈষম্য দূর করে শান্তিপূর্ণ পরিবার গড়ার লক্ষ্যে পরিবার বাঁচাও আন্দোলন নামে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।