Friday, September 11Welcome khabarica24 Online

খুলনায় ১১ বাড়িতে অগ্নিসংযোগ

Khulna_District_Map_Bangladesh-71

খুলনা মহানগরীর খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেন্টুর বাড়িসহ আরো ১০টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার এ আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে ২০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।যুবদল নেতা সেন্টু অভিযোগ করেন, “জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেয়ার কারণে স্থানীয় এক যুবলীগ নেতার মদদে এ আগুন দেয়া হয়।”এ অভিযোগ অস্বীকার করে মহানগর যুবলীগের সদস্য ও খালিশপুর থানা যুবলীগ নেতা তালাত হোসেন কাউট বলেন, “আমাদের দলের কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।” খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

Leave a Reply