Friday, September 11Welcome khabarica24 Online

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

un0
যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় দেশটির পূর্বাঞ্চলে সর্বশেষ মৃতের সংখ্যা ১৬ জনের খবর পাওয়া গেছে। দেশটির যোগাযোগ ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়েছে। মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ইলিনয় অঙ্গরাজ্যে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যাপক তুষারপাতে বেশ কিছু জায়গায় ২ মিটার পুরু তুষার জমেছে। দেশজুড়ে ১৯ হাজার ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এর আগে, নিউইয়র্ক, নিউ জার্সিসহ বেশ কিছু এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক ও বোস্টনে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে নিউইয়র্ক গভর্নর এ্যান্ড্রু কুমো।

Leave a Reply