Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে রহস্যজনক আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলা ১২ নং খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামে এক নতুন জামাই এর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্প্রতিবার সকাল ১০টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজতালুক গ্রামে মান্নান ( ৩৮ ) নামের এক নতুন বর রান্নাঘরের তীরে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয় চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান আমার এলাকায় একই গ্রামে পর পর দুটি আত্মহত্যায় আমি উদ্বিগ্ন। তবে তিনি আরো জানান নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানষিক অসুস্থ বলে তিনি জানেন। নিহতের মৃতদেহ উদ্ধারকারী মীরসরাই থানার এসআই দেলোয়ার হোসেন জানান লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম এর জন্য প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান নিহত মান্নান মাত্র দুমাস আগে মীরসরাই পৌরসভার তালবাড়িয়া গ্রামের মৃত বাদশা মিয়ার কন্যা লিমা আক্তারকে বিয়ে করেছিল। নববধু লিমা শোকে অনেকটাই পাথর বলে স্থানীয় সূত্রে জানা যায়।