Tuesday, July 28Welcome khabarica24 Online

শিগগিরই আসছে ‘ঢাকা অ্যাটাক’-এর পরবর্তী টিজার

খবরিকা ডেক্সঃ মাস কয়েক আগে প্রকাশ হয়েছিল দীপঙ্কর দীপন পরিচালিত কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর প্রথম টিজার। প্রচারণামূলক ভিডিওটি সেই সময় খুবই সাড়া জাগায়।

এদিকে সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’-এর মুক্তির দিন ঘোষণা হয়েছে। নির্মাতা জানান, ৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ২০ অক্টোবর কানাডা, যুক্তরাষ্ট্র্র, আরব আমিরাত, ওমান ও কাতারের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’।

২০১৬ সালের জানুয়ারিতে ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং শুরু হয়। দৃশ্যায়ন হয় বাংলাদেশ ও মালয়েশিয়ায়।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে আছেন আরিফিন শুভ ও মাহি। আরো আছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

বাংলাদেশের পুলিশের কর্মকর্তা সানী সানোয়ারের তত্ত্বাধানে নির্মিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। এর একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এছাড়া ‘টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল ছিল’ গানটি নতুন সঙ্গীতায়োজনে আইটেম গান হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাকশন দৃশ্যের জন্য ব্যবহার করা হয়েছে পুলিশের ব্যবহৃত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও ৫ কিলোগ্রাম ওজনের হেলমেট।