Friday, October 23Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী

14958285__n

নিজস্ব প্রতিনিধি ঃ
‘সমন্বিত ইঁদুর নিধন অভিযান সফল করতে এগিয়ে আসুন’ স্লোগানে অনুষ্ঠিত হলো মীরসরাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কর্মসূচীর আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আব্দুল আলীম, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্ত্বরে র‌্যালী বের করা হয়। সবশেষ কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তির কৃষি উপকরণ করা হয়।