Tuesday, October 27Welcome khabarica24 Online

মহামায়া লেকে নিখোঁজ সাহাদাতের লাশ দুই দিন পর পানিতে ভেসে উঠলো

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে মহামায়া লেকে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহাদাত হোসেন (২২) নামে যুবকটির লাশ দুই দিন পরে পানিতে ভেসে উঠেছে।আজ ১৯ জুলাই সকাল ভোর ৫.৩০মিঃ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করে,দাফন করার জন্য তার নিজ বাড়িতে নিয়ে যায়। সাহাদাতের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর সারা গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। মায়ের এবং সাহাদাতের সহধর্মিণীও স্বজনদের আহাজারিতে গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে উঠে ? সাহাদাত মূত্য কালে দুইটি অবুঝ কন্যা শিশু রেখে যায় । গত রোববার (১৭ জুলাই) বিকালে মহামায়া পাহাড় থেকে সাঁতার কেটে বাঁধের ওপর আসার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহাদাত হোসেন মীরসরাই সদর ৯নং ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। তবে সোমবার (১৮ জুলাই) বিষয়টি জানাজানি হলে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধারের তৎপরতা শুরু করে। সোমবার বিকেল এক ঘন্টা পর্যন্ত চেষ্টা চালিয়ে নিখোঁজ যুবকের কোন সন্ধান পাইনি তারা । স্থানীয়রা জানায়, গত রোববার সকালে শাহাদাতসহ ৬-৭ জন লোক মহামায়া লেক এলাকার পাহাড়ে বাঁশ আনতে যায়। বিকালে বাঁশ নিয়ে সাঁতার কেটে ফেরার সময় লেকের বাঁধ থেকে প্রায় দু’শ মিটার দূরে সে ডুবে যায়। রোববার রাতে বাড়িতে না ফেরায় সোমবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয় এবং শাহাদাতের নিয়ে আসা বাঁশের বোঝাটি লেকের পানিতে ভাসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত বাঁশের বোঝাই ভাসিয়ে সাঁতার কেটে আসতে দেখেছেন অনেকে। তবে লেকের বাঁধের ওপর উঠেছে কিনা কেউ বলতে পারেনি।