Sunday, October 25Welcome khabarica24 Online

চট্টগ্রামের মিতি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় ফাইনালে

a-257

চট্টগ্রাম, ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার সিজন ৩ এর ফাইনালে উঠেছেন চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিযোগী তাবাসসুম নাবিলা মিতি।

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো চ্যানেল আই এর এ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে সর্বশেষ ৭ জন প্রতিযোগীর একজন হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন মিতি।

ম্যাঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার সিজন ৩ এর সেমিফাইনাল রাউন্ড হতে দর্শকদের ভোটিং এর মাধ্যমে তাদের পছন্দের প্রতিযোগীকে বাছাই করার সুযোগ দেয়া হয়। দর্শকদের সমর্থন ও ভালোবাসায় সেমিফাইনাল রাউন্ডে মিতি অন্যতম সেরা হিসেবে ফাইনাল রাউন্ডে পৌছায়।

ফাইনালে জয় লাভের জন্য মিতির প্রয়োজন দর্শকদের সমর্থন ও ভোটের। মিতিকে ভোট করতে যেকোনো মোবাইল হতে টাইপ করুন ঝঘ গওঞঊঊ অর্থাৎ ঝঘ গওঞঊঊ এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে, যত বেশিবার সম্ভব। দর্শকদের ভোটই পারে চট্টগ্রামের একমাত্র প্রতিযোগী মিতিকে বিজয়ী করতে।

জানাগেছে, চট্টগ্রামের মেয়ে মিতির নাচে হাতেখড়ি ৩ বছর বয়সে। এর পর সে একে একে শিশু একাডেমী, শিল্পকলা একাডেমীতে কোর্স সম্পন্ন সহ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন নৃত্যগুরুর কাছ থেকে নাচের তালিম গ্রহণ করেছে।

ছোটবেলা থেকেই জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সে সাফল্যের সাথে অংশগ্রহণ ও পুরষ্কার লাভ করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নতুন কুঁড়ি শিশু কিশোর প্রতিযোগিতা, বঙ্গবন্ধুশিশু কিশোর সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাংকন স্বর্ণপদক প্রতিযোগিতা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিযোগিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তর্জাতিক মার্তৃভাষা ও মহান শহীদ দিবস প্রতিযোগিতায় পদক লাভ।