Sunday, October 25Welcome khabarica24 Online

লাভলুর দর্শক ফেরানোর চেষ্টা

salauddin-lavlu1459752737

জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা সালাউদ্দিন লাভলু। রঙের মানুষ, ভবের হাট নাটকের মতো অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই নির্মাতা।

এবার পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করছেন সোনার পাখি রুপার পাখি শিরোনামের নতুন ধারাবাহিক নাটক।

কাজী সাহিদুল ইসলামের রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খালেদা আক্তার কল্পনা, ফারজানা চুমকি, নিলয়, মৌ প্রমুখ। গত শনিবার থেকে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে।

নির্মিতব্য এই নাটক প্রসঙ্গে নির্মাতা সালাউদ্দির লাভলু বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে এগিয়ে যাবে নতুন এই ধারাবাহিক নাটকরে কাহিনি। এতে হাস্যরসাত্মক কোনো বিষয় নেই। দেশের নারী দর্শকরা যে ধরনের ধারাবাহিক নাটক দেখতে অভ্যস্ত, এমন গল্প নিয়েই নাটকটি নির্মাণ করছি।’

এই নাটকের মাধ্যমে দেশের দর্শকদের বাইরের চ্যানেল থেকে ফিরিয়ে আনতে পারবেন বলেও আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।