Sunday, October 25Welcome khabarica24 Online

গঠিত হলো মাসিক দুর্বারের স্কুল পর্যায়ে কমিটি

934

এম ইমাম হোসেন : আমরা মন জোগাতে নয় ,মন জাগাতে বদ্ব পরিকর এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে মীরসরাইয়ের শিল্প সাহিত্য প্রত্রিকা মাসিক দুর্বার ।তার ধারাবাহিকতায় আরো এক ধাপ এগিয়ে গেল এই প্রত্রিকাটি ।মীরসরাইয়ের খুবই দক্ষিনে অবস্থিত পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়। লেখাপড়া থেকে শুরু করে অনেক এগিয়ে আছে এই বিদ্যালটি। আর ঐ বিদ্যালয়ে গঠিত হলো শিল্প, সাহিত্য প্রত্রিকা মাসিক দুর্বারের স্কুল পর্যায়ে কমিটি । উক্ত অনুষ্ঠানে মাসিক দুর্বার প্রত্রিকা সাহিত্য সম্পাদক এম ইমাম হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের হেড মাওলানা আবু নছর সাহেব সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মাসিক দুর্বার প্রত্রিকার স্কুল পর্যায়ে কমিটিতে দশম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল কায়েস কে সভাপতি ও নবম ছাত্র আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি দশম শ্রেণীর ছাত্রী তারিন সুলতানা,সহ-সাধারণ সম্পাদক দশম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার,সাংগঠনিক সম্পাদক অষ্টম শ্রেণীর ছাত্র শেখ মো: সাঈদ,অর্থ সম্পাদক সাহেজুল ইসলাম,সংস্কৃতিক সম্পাদক ফাহমিদা সুলতানা,প্রচার সম্পাদক মাইফুল ইসলাম,সদস্য,আহম্মদ সিয়াম,ইমতিয়াজ ও ফারহানা মাহিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাসিক দুর্বারের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রতিনিধি ইয়াছিন আরাফাত, ও মাসিক দুর্বারের সদস্য ইমরুল কাদের হিমেল সহ প্রমুখ।