Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে জামায়াত নেতা ইকবাল গ্রেপ্তার

 
jamat
খবরিকা ডেস্ক:
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ ইকবাল হোসাইন নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার ওসমানপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেনে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে।
 
ইকবাল হোসেন ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের নুরুল ইসলাম মানিকের পুত্র। সোমবার (২১ মার্চ) রাতে ওসমানপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, সোমবার রাতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরের নেতৃত্বে একটি টিম ওসমানপুর বাজারের অভিযান চালিয়ে জামায়াত নেতা ইকবাল হোসেনকে আটক করেন। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫টি নাশকতা মামলা রয়েছে।