Tuesday, July 28Welcome khabarica24 Online

উদ্বোধন করা হয় মীরসরাই কলেজের নতুন ভবন

12743867_1117538421620437_6655193901714131029_n

নিজস্ব প্রতিবেদক: আজ ২০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় মীরসরাই কলেজের নতুন ভবন উদ্বোধন করা হয়। অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ জামশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। ভবন উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ইকবাল হোসেন। বক্তব্য প্রধান করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী সহ আরো অনেকে। এই সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক মেয়র এম শাহজাহান, নর্বনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী প্রমুখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজের সহকারি শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং উপজেলা-থানা ও বিভিন্ন ইউনিরে আওয়ামীলীগের নেতা কর্মী বৃন্দ।