Tuesday, July 28Welcome khabarica24 Online

করেরহাটে ঈদে মিলাদুন্নবী (দঃ) ফাতেহায়ে গাউসুল আজম (রাঃ) উপলক্ষে বিশাল সুন্নী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে গাউসুল আজম (রাঃ) উপলক্ষে বিশাল সুন্নী সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী সোমবার আহলে সুন্নাত ওয়াল জামায়ত করেরহাট ইউনিয়ন শাখার আয়োজনে করেরাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল আয়োজনে এই মাহফিল সম্পন্ন হয়েছে। এতে মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় কমিটির সভাপতি মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা সাইফুর রহমান নিজামী, প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব জালাল উদ্দিন আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটাজারী মুনিরিয়া দরবার শরীফের পীর মীর মোহাম্মদ হাসানুল করিম মনিরী, মামা ফকির আস্তানার সাজ্জাদানশীল মাওলানা ফেরদৌস আলম চিশ্তি। এতে আরো বহু ওলামায়েকেরামের উপস্থিতিতে বাদ আসর থেকে শুরু হয়ে রাত ১১টায় উক্ত মাহফিল সম্পন্ন হয়।