Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ের করেরহাট বাজারে ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত

nirbacon mir 000
রণজিত ধর ::
মীরসরাই উপজেলার করেরহাট বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন আজ (১৯ জানুয়ারি) । দিনভর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উক্ত নির্বাচনকে ঘিরে করেরহাট বাজার ব্যবসায়ীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ল করা যাচ্ছে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করেরহাট উচ্চ বিদ্যালয়ের ৩টি কে উক্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন জানান উক্ত নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে উক্ত ঘোট অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান ৬ শ ৩৯ জন ভোটারের ৯৯ শতাংশ ভোটারই ভোট প্রদান করে। এতে সাধারণ সম্পাদক পদের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য বারইয়ারহাট কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস কামরুল ইসলাম ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দিন কিরন। সহ-সভাপতি পদে প্রার্থী ডা. জামাল উদ্দিন ও আবদুর রহিম। কোষাধ্য পদের প্রার্থী আলা উদ্দিন ও মাহবুবুল আলম। পরিবেশ সম্পাদক পদে নিজাম উদ্দিন, শ্যামল কান্তি দাশ ও আবুল কালাম আমিন। এছাড়া ৫ নির্বাহী সদস্যদের জন্য প্রার্থীগন যথাক্রমে দিদার, রহমান, আলাউদ্দিন, অহিদুন্নবী, শোভন, জমির উদ্দিন, জসীম উদ্দিন, আয়্যুব খান, নিজাম উদ্দিন ও একরাম। বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক বাহার উদ্দিন। তিনি বলেন বিকাল ৪টার পর থেকেই ভোট গননা শুরু হবে। আশা করা যাচ্ছে রাত ৮টার মধ্যে ফলাফল জানা যাবে।