Tuesday, July 28Welcome khabarica24 Online

টি২০ তে বিশ্বের সেরা পাঁচে (৫) টাইগার সাব্বির

sabbirbg320151225154813
২০১৫ সালের সেরা ০৫(পাঁচ) T20 ইনিংসের তালিকা প্রকাশ করেছে ভারতের জয়প্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তালিকায় বিশ্বসেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের পাশাপাশি বাংলাদেশের উদীয়মান টাইগার সাব্বির রহমানও রয়েছেন।
গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটি টাইমস অব ইন্ডিয়ার বছরের সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায় জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারায় টাইগাররা। আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাব্বিরের।

এ বছরের ২৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে দলীয় ৩৮ রানে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে দল। তবে মুশফিকের বিদায়ের পর ব্যাট হাতে নেমেই ম্যাচের চেহারা পাল্টে দেন টাইগার সাব্বির। তার সঙ্গে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চতুর্থ উইকেটে সাকিব আর সাব্বিরের অবিচ্ছিন্ন ১০৫ রানের জুটি ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিল মাশরাফির দলকে। ৪১ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান
ঐ ম্যাচে সাতটি চার ও একটি ছক্কা সমৃদ্ধ চমৎকার ইনিংসটি ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার এনে দিয়েছিল সাব্বিরকে। শুধু সেদিন নয়, ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার বিচারে সেটা ২০১৫ সালের তৃতীয় সেরা টি-টোয়েন্টি ইনিংস।

এ বছর টাইমস অব ইন্ডিয়ার সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের সম্মান পাওয়া ৫জনঃ

১. ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৩১ বলে ৭৭)

২. দক্ষিণ আফ্রিকার মর্নে ফন উইক (৭০ বলে ১১৪*)

৩. বাংলাদেশের সাব্বির রহমান (৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটি)

৪. আফগানিস্তানের গুলবাদিন নাইব (৩১ বলে ৫৬*)

৫. নিউজিল্যান্ডের জর্জ ওয়ার্কার (৩৮ বলে ৬২)।

গো নিউজ২৪/এম এস/আই এম এ