Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে যুব ইউনিয়নের নেতা মোমিন উদ্দিনের মৃত্যু

mirsarai news pc মীরসরাই প্রতিনিধিঃ বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মীরসরাই উপজেলা শাখার সদস্য, জোরারগঞ্জ শাখার সম্পাদক , যুব ইউনিয়ন মীরসরাই কমিটির আহ্বায়ক মাষ্টার মোমিন উদ্দিন ভুঁইয়া গত কাল রাত ১২.০০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে স্ত্রীসহ ২ সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখেজান। মৃত্যু কালে তার বয়স ছিল ৪৬। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মীরসরাই উপজেলার সভাপতি কমরেড় ফরিদ উদ্দিন ও সম্পাদক পশাল কিশোর পাল ও ছাত্র ইউনিয়ন কমিটির আহ্বায়ক এমদাদ হোসেন সোহেল গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক স্তব্দ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুরহুমের কবরে পূস্পর্স্তব অর্পন করেন। এই সময় উপস্থিত ছিলেন সিপিবি’র মীরসরাই শাখার সাবেক সভাপতি অধীর রঞ্জন দাশ, জোরারগঞ্জ শাখার সদস্য ভবরঞ্জন পাল, যুব নেতা সাঈদ হোসেন রুমন, মাষ্টার দিদারুল আলম, কামরুল আনোয়ার মিলন ও জোরারগঞ্জ আইডিয়াল স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।