Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জীম (২)। জানা যায়, ঈদে পরিবারের সাথে নানার বাড়ি বেড়াতে যায় জীম। সকালে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পুকুরে পড়ে যায় সে। পরে স্বজনেরা পানিতে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। জীম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের রৌকন উদ্দিন রুমির কনিষ্ট মেয়ে।