Tuesday, July 28Welcome khabarica24 Online

আজমান বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও কারামুক্তি দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, দুবাই :

 

ছবি- আজমান বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আজমান বিএনপির সভাপতি শাহানুর শাহিনের
ছবি- আজমান বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আজমান বিএনপির সভাপতি শাহানুর শাহিনের

 

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহব্বান জানান আরব আমিরাত আজমান বিএনপি নেতৃবৃন্দ । গত ১২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত আজমান বিএনপি উদ্যোগে আয়োজিত স্থানীয় হিটওয়েল রেস্টুরেন্ট হলরুমে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার ৮ম কারামুক্তি দিবসের আলোচনা সভায় বক্তারা এ আহব্বান জানান।

আজমান বিএনপির সভাপতি শাহানুর শাহিনের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সায়িদ ভুইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান বক্তা ছিলেন আজমান বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিরুল ইসলাম এনাম, আবদুস সাত্তার, এ এস কে বাবলু, হাজী দিদারুল আলম,আজিজুল ইসলাম রিটু প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিপ্লব মীর,আবদুল্লাহ পাঠোয়ারী, নুরুল আবছার, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ ফিরোজ, সাইফুল ইসলাম তালুকদার সহ বিএনপির শাখা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।