Tuesday, July 28Welcome khabarica24 Online

খবরিকা সম্পাদক পলাশ মাহবুবের পিতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই

নিউজ ডেস্ক ::: মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি, উত্তর চট্টলার জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকার সম্পাদক, দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মীরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গত রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মীরসরাই উপজেলা পোষ্টমাষ্টার হিসেবে সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।
জানাযা : ২৬ মে রোজ মঙ্গলবার বাদ জোহর মীরসরাইস্থ তাঁর নিজ বাসভবনের সামনে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।