Tuesday, July 28Welcome khabarica24 Online

প্রথমবারের মতো শিরোপা জিতলো গাজী ট্যাংক

Prem

এই প্রথম বারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ফাইনালে প্রাইম দোলেশ্বরকে ৬০ রানে হারিয়েছে তারা। ২৯৬ রানের টার্গেটে ২৩৫ করে প্রাইম দোলেশ্বর।শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে গাজী ট্যাংক। ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন রিয়াজুল ইসলাম ও ইমরুল কায়েস।  এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহ ও এউইন মর্গান গড়েন শতরানের জুটি। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৫১। মর্গান আউট হন ৮৪ রান কোরে। টেইল এন্ডে রায়ান ডশকাটের ৩৫ রানের, ক্যামিওতে স্কোর তিনশোর কাছাকাছি নিয়ে যায় গাজী ট্যাংক। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৯৫ রান করে গাজী ট্যাংক। জবাবে, ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে প্রাইম দোলেশ্বর। এরপর মুমিনুল হক ৮৬ ও ফরহাদ রেজা ৭৯ রান কোরলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় দোলেশ্বরকে। ম্যাচসেরা হন এউইন মর্গান।

 

Leave a Reply