Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে নারীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

mirsarai ctg pic, 20
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য বেসিক আইটি/আইসিটি বিষয়ে আইটি সংস্থা বেইজের সহয়তায় ১৫ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টার সময় মীরসরাইয়ের জেবি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার কো-অর্ডিনেটর মোঃ আবদুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (প্যানেল ২) ইয়াছমিন শাহীন কাকলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, বেইজের প্রশিক্ষক সোহেল রানা, সহকারী প্রশিক্ষক হায়াত উল্ল্যাহ মেহেদী প্রমুখ। এসময় ২০জন শিক্ষার্থীকে আইটি/আইসিটি বিষয়ে প্রশিক্ষনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।