Saturday, October 24Welcome khabarica24 Online

বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

image_210225.tofayal_ahmed_awamileg_37425
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়নি। সোমবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ দাবি করেন।‘বিএনপির সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘কিসের সমঝোতা? প্রশ্নই ওঠে না। সন্ত্রাসী, নাশকতা ও জঙ্গি তৎপরতার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক আওয়ামী লীগের হতে পারে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ঘরে ফিরে গেছেন। আদালতে গিয়ে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু বহাল তবিয়তে আছেন। কিন্তু যাদের জীবন চলে গেছে তাদের আমরা খুঁজে পাব না।তিনি বলেন, আসলে তিনি আন্দোলন করতে পারেন নাই, সেজন্য আদালতে হাজিরা দিয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন যতক্ষণ না তিনি লক্ষ্যে পৌঁছতে না পারবেন ততক্ষণ তিনি ঘরে ফিরবেন না। লক্ষ্য অর্জন মানে কেয়ারটেকার সরকার গঠন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু তিনি কিছুই না পেয়ে শূন্য হাতে ঘরে ফিরে গেছেন।