বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট।সোমবার ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।বিবৃতিতে বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায় পার্লামেন্ট।বিরোধী নেতা-কর্মীদের জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার ইতিহাস আছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দ্বারা (র্যাব) বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে বারবার।বিবৃতিতে ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গও উল্লেখ করা হয়।

