Sunday, October 25Welcome khabarica24 Online

ভারতীয় পার্লামেন্ট চত্বরে আগুন

fire_650-2_032215032040_70109

 

ভারতীয় পার্লামেন্ট চত্বরে অগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।রবিবার বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।ফায়ার সার্ভিসের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।