Tuesday, July 28Welcome khabarica24 Online

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি

image_193335.iraq
ইরাকে একের পর এক গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১৯ জন। আজ শনিবার রাজধানী বাগদাদে একটি জনাকীর্ণ একটি বাজারে ও একটি শিয়া চেক পয়েন্টে পৃথকভাবে এই বিস্ফোরণ ঘটে। ইরাকে আইসিস প্রাচীন মেসোপটেমিয়া সভত্যার একটি নিদর্শন গুঁড়িয়ে দেওয়ার পর দোষীদের কড়া শাস্তির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী হায়দার-আল- আবাদি। তারপরেই আজকের এই বিস্ফোরণে রক্তাক্ত হলো বাগদাদ।পুলিস সূত্রের খবর, প্রথম বিস্ফোরণটি হয় স্থানীয় সময় শনিবার সকালে। বালাদ রুজের কাছে একটি বাজারে বিস্ফোরণটি হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং আহত হয়েছেন ৫০ জন। এরপর সামাররা শহরের কাছে সিয়া মিলিটিয়ামেন নামের নাকা অঞ্চলে আত্মঘাতি বিস্ফোরণে ৮ জন সিয়া সৈনিকের মৃত্যু হয়। এ বিস্ফোরণে আহত হন ১৫ জন। সামাররা শহর এবং শহর সংলগ্ন অঞ্চলে এর আগেও বার বার সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল।এদিকে এখন পর্যন্ত এই পৃথক হামলার দায়-দায়িত্ব্য নেয়নি কোন জেহাদি সংগঠন। এ ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার-আল- আবাদি বলেছেন, বর্বর, সন্ত্রাসবাদীরা চাইছে ইরাকের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করে দিতে। ইরাকের প্রতিটি রক্তক্ষরণের জন্য এবং ঐতিহ্যের ধ্বংসের জন্য আমরা ওদের ক্ষমা করব না।