Sunday, October 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ের মিঠাছরায় ট্রাকে পেট্টোল বোমা

mirsori chobi 02
বিশেষ প্রতিনিধি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় একটি ট্রাকে পেট্টল বোমা নিপে করে দূর্বৃত্তরা। এতে চালক হেলপার কারো কোন তি হয়নি।
শুক্রবার (২০ ফেব্র“য়ারী) সন্ধা ৭ টায় উক্ত দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা মেট্টো- ট ১৪-১২৬৭ ট্রাকের কেবিন ও ইঞ্জিনের আংশিক অংশ পুড়ে যায়। ঘটনায় ড্রাইবার বা কারো কোনো তি হয়নি। চালক আবুল কাশেম (৪০) জানায় চট্টগ্রাম থেকে সীট কয়েল নিয়ে সে ঢাকা যাচ্ছিল। মিঠাছরা উক্ত বাইপাস এলাকায় এসে সে ও হেলপার তুরস্ক মিয়া চা খেতে নামে। হঠাৎ দেখতে পায় তার তার ট্রাকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় হেলপার ও চালকের চিৎকারে আশেপাশের সকলে ও অদূরেই কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা
পাশের ডোবা থেকে বালতি দিয়ে পানি দিতে থাকে। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে ছুটে আসে মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা। এই বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।