Tuesday, July 28Welcome khabarica24 Online

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকের সাথে ফেনী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার, ফেনী :

ss
ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে ফেনী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় এর উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবার। এক্ষেত্রে ফেনীতে প্রশাসন ছাড়াও রাজনৈতিক নেতারাও আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক বলেই এখানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।’ সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পরিস্থিতি থেকে উত্তরণ করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ফেনী রিপোর্টার্স ইউনিটি সব রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের সাথে মতবিনিময় করে সবাইকে এক কাতারে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।’ গতকাল সোমবার দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসক খোলামেলা আলাপকালে আরও বলেন, ফেনীর মানুষ শান্তিপ্রিয় বলেই সন্ত্রাস বা বেআইনী প্রভাব খাটিয়ে এখানে কেউ স্থায়ী হতে পারে না। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সূচনা বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির এ উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসককে সংক্ষেপে তুলে ধরেন। রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলে আরও ছিলেন সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তর ও বৈশাখী টিভি প্রতিনিধি যতন মজুমদার, সাবেক সভাপতি এনটিভি ও জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, সহ-সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা।
ফেনী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বলা হয়, ফেনীর সাম্প্রতিক পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের মতই ফেনীতে কর্মরত সাংবাদিকরাও উদ্বিগ্ন। রাজনৈতিক কর্মসূচীতে বোমাবাজী ও অস্ত্র প্রদর্শনে শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিঘœ ঘটছে। ফেনীবাসী রীতিমত উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে। উদ্বুত পরিস্থিতিতে নাগরিক জীবনে শান্তি ফিরে আনতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে তারা এ মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আওয়ামীলীগ, ১৮ দলীয় জোট, জাতীয় পার্টি নেতা ও পুলিশ সুপারের সাথে পৃথক বৈঠক করা হয়েছে। আগামীকাল বুধবার সন্ধ্যায় পেশাজীবী নেতৃবৃন্দের সাথে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বৈঠক অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যে সব রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দকে নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

Leave a Reply