Tuesday, October 27Welcome khabarica24 Online

মীরাক্কেলে চ্যাম্পিয়ন কাজু, রানারআপ বাংলাদেশের পরশ

image_185569.10

ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় হাসির শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এ চ্যাম্পিয়ন হয়েছেন কাজু। হাসির এই শো‘য়ে রানারআপ হয়েছে ঢাকার ছেলে পরশ। এছাড়া তৃতীয় হয়েছেন যৌথভাবে ইমন-সন্দীপ জুটি ও অনিকেত।আজ রবিবার রাতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এর গ্রান্ড ফিনালে দেখানো হয়। প্রত্যেকে দুবার করে নিজেদের জোকস বলার পরই বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপ​স্থাপক মীর।