Tuesday, July 28Welcome khabarica24 Online

জামায়াতের ডাকা হরতালে মীরসরাইয়ে দীর্ঘ যানজট

মীরসরাই প্রতিনিধি :

mir-1

মীরসরাই ও সীতাকুন্ডে আওয়ামী ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে দু’নেতা নিহত ও গুলিবিদ্ধসহ ৪/৫জন আহত হওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল স্বতষ্ফুর্তভাবে পালিত হয়েছে গতকাল শনিবার। হরতাল চলাকালীন কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। অফিস, ব্যাংক, বীমা সহ সর্বত্র ছিলো কাজের ঢিমেতালে ভাব। তবে রাতের শেষ সময়ে দুরপাল্লার বেশ কয়েকটি গাড়ি চট্টগ্রাম জেলা সীমানায় এসে পৌঁছালে হরতালকারীদের প্রতিরোধের মুখে পড়ে আটকা পড়ে। আটকা পড়া হাজার হাজার গাড়ির চালক, হেলপার ও অন্যান্য আরোহীরা চরম ভোগান্তিতে পড়ে। হরতালে কোথাও কোনো ধরনের সহিংসতা সহ তেমন কোনো ধরনের ঘটনা ঘটেছে এমন খবর এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্বৃ (বিকাল ৫টা) পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply