Saturday, October 24Welcome khabarica24 Online

সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

image_172049.shakib melbourne

 

নিরাপদেই মেলবোর্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক সেখানে গেছেন বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। বিশ্বের সেরা এই অলরাউন্ডার এই মৌসুমে মেলবোর্ন রেনিগেইডসের সদস্য। দলটির সাথে বুধবার তিনি প্রথম ম্যাচে খেলতে নামছেন হোবার্টে। সেখানে প্রতিপক্ষ স্বাগতিক হারিকেন্স দল। এই মৌসুমে এটা হতে যাচ্ছে সাকিবের প্রথম ম্যাচ। সাকিব নিজের ফেসবুক পেইজে তাঁর অস্ট্রেলিয়া পৌঁছানোর খবর দিয়েছেন। সাথে একটি ভিডিও সাক্ষাৎকারও পোস্ট করেছেন। যে সাক্ষাৎকারে সাকিব বিগ ব্যাশে অলরাউন্ড পারফরম্যান্স করার আশা প্রকাশ করেছেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ভালো করে বিশ্বকাপে দেশকে চমৎকার কিছু দেওয়ার ইচ্ছেও জানিয়েছেন সাকিব।