Sunday, October 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ে কীটনাশক পান করে যুবতীর আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের মীরসরাইয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে সেলিনা আক্তার (২৫) নামে যুবতী। ২ জানুয়ারি (শুক্রবার) উপজেলার ঘরতাকিয়া এলাকার মিয়াগ্রামে এঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সেলিনার সাথে মা হাফেজা আক্তারের সাথে ঝগড়া হয়। এত অভিমান করে সেলিনা বাড়ীর কৃষিকাজে আনা কীটনাশক পান করে । পরে পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেলিনা ঘরতাকিয়া এলাকার নুরুল মোস্তফার মেয়ে।