Sunday, October 25Welcome khabarica24 Online

গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

image_111603_0_52286

 

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালতে গয়েশ্বরের বিরুদ্ধে ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গয়েশ্বরকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার দুপরে শাহবাগ থানায় দায়ের করা ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় গয়েশ্বরকে।