Sunday, October 25Welcome khabarica24 Online

খালেদার গাড়িবহরে হামলায় ছিল মূল উদ্দেশ্য: ফখরুল

22347_1_51915

 

পুরান ঢাকার বকশিবাজারে অস্থায়ী আদালতের সামনে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার মূল উদ্দেশ্য ছিল দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা- এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে দুপুরে বিএনপি, ছাত্রলীগ ও পুলিশের মধ্যকার সংঘর্ষের প্রেক্ষিতে দলের অবস্থ‍ান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।ওই সংঘর্ষের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।ফখরুল বলেন, এ ‘অবৈধ’ সরকারের প্রধানমন্ত্রী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ফেরার পর এ ঘটনা ঘটেছে। তারা চেয়েছিল খালেদা জিয়ার গাড়িতে হামলা করতে। কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অবস্থানে তারা সফল হয়নি। কিন্তু এটা সবার কাছে স্পষ্ট, এ হামলা পূর্বপরিকল্পিত।তিনি বলেন, সরকারের আসলে কোনো নৈতিক ভিত্তি নেই বিধায় তারা ভিন্নমতের লোকজনকে দমন-নিপীড়ন করছে। গণআন্দোলন দমাতে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।এই আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে এ ধরনের আচরণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের এমন কার্যকলাপে কোনো ‍অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার তাদের ওপরই বর্তাবে।