Friday, September 11Welcome khabarica24 Online

সোনিয়া গান্ধী হাসপাতালে

image_164774.sonia-gandhi-655x360

 

ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে ফুসফুসে সংক্রমণ নিয়ে শ্রীগঙ্গারাম হাসপতালে ভর্তি তিনি ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোনিয়ার শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ সোনিয়ার শ্বাসনালিতে ছড়িয়ে পড়েছে।এনডিটিভি খবরে বলা হয়েছে, কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অজয় মাকেন পিটিআইকে বলেন, সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরও অসুস্থ হয়ে পড়ায় সোনিয়া গান্ধীকে এইমসে ভর্তি করা হয়। সে সময় লোকসভায় ইউপিএর বহু প্রতীক্ষিত খাদ্য সুরক্ষা বিল চূড়ান্ত পর্যায়ে ছিল।