Friday, September 11Welcome khabarica24 Online

স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

khaleda-zia-28_50294

 

সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৭১’র মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।সকাল ৯টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া স্মৃতিসৌধে প্রবেশ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ মিনিট পর ৯টা ৪০ মিনিটে তিনি সেখান থেকে বের হন।এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।