Thursday, February 26Welcome khabarica24 Online

২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

image_139449.shirin+sharmin+chowdhury+2
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে।আগামী ২২ অক্টোবর সংসদভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে নবনির্বাচিত সিপিএ সভাপতি শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন ও মাহবুব আরা বেগম গিনি, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিমণ্ডলী এবং সংসদ সদস্যগণ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।