Tuesday, July 28Welcome khabarica24 Online

সাহেরখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা আর নেই

mostafaমীরসরাইয়ের ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা আর নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃতু্যবরণ করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি সাহেরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বও পালন করছিলেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান তাঁর মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেন।