Thursday, February 26Welcome khabarica24 Online

সাকিবের পাঁচ উইকেট

sss

ঢাকা: ডুগ ব্রেসওয়েলকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান। বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিন চা বিরতির আগে এই নজির গড়েন বাংলাদেশের টেস্ট সেরা অলরাউন্ডার।

ক্যারিয়ারের ৩২তম টেস্টে দশবার পাঁচ উইকেট নিলেন সাকিব। বুধবার ঢাকা টেস্টে পাঁচ উইকেট নেয়ার পথে সাকিব একে একে ফিরিয়েছেন পিটার ফুলটন (১৪), হামিশ রাদারফোর্ড (১৩), রস টেইলর (৫৩), ব্রেন্ডন ম্যাককুলাম (১১) ও ডুগ ব্রেসওয়েলকে (১৭)।

সাকিবের পর টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সাতবার পাঁচ উইকেট নিয়েছিলেন স্পিনার মোহাম্মদ রফিক। আর চারবার পেসার শাহাদাত হোসেন।

Leave a Reply