Tuesday, July 28Welcome khabarica24 Online

সম্পন্ন হল মীরসরাই মিনিবার ফুটবল টূর্নামেন্ট ২০১৫

mirsarai [pic 20

মীরসরাই প্রতিনিধি ঃ গত ২০ সেপ্টেম্বর মীরসরাই মিনিবার ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় মীরসরাই স্টোডিয়াম মাঠে। তোহিদুল পিয়াসের ধারাভাস্বকারে হোসাইন মোহাম্মদ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন গিয়াস, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দীন, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য লেয়াকত, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুরনবী, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল ফাহাত সংগ্রামসহ প্রমুখ। ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করেন দুই শক্তিশালী দল “ এফসিবি ৭স্টার” বনাম “মীরসরাই কাঁচা বাজার”। উক্ত প্রতিদ্বন্ধিতায় “এফসিবি ৭স্টার” ১-০ গোলে “মীরসরাই কাঁচা বাজার”কে হারিয়ে সেম্পিয়ন ট্রপি জয় করেন।
মিনিবার ফুটবল টূর্নামেন্ট-২০১৫ আয়োজন করেন মীরসরাই স্টোডিয়াম সচেতন পরিষদ। টূর্নামেন্ট সফল করতে সাহায্য করেন রুবেল, আসিফ, তারেক, সাব্বির, আলমগীর ও প্রমুখ।