Friday, September 11Welcome khabarica24 Online

সংযুক্ত আরব আমিরাতে মীরসরাই সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইউএই প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মীরসরাই সমিতির উদ্যোগে গত ১৬ ই জুন ইউএই শারজাহ ওমর আল খৈয়াম হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রথমে মাওলানা বোরহানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী শেখ কাইযুম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ তাহের ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা রেজাউল মোস্তফা চৌধুরী সুমন, আহম্মেদ আলী জাহাঙ্গীর, উপদেষ্টা জি.এম গিয়াস উদ্দিন, আক্তার উদ্দিন, মোবারক হোসেন, মো. পারভেজ, পৃষ্ঠপোষক নূর উদ্দিন, মো. আজিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মো, নুরুল আনোয়ার (দুলাল)। আরো বক্তব্য প্রদান করেন মহিউদ্দিন মেম্বার, নূর উদ্দিন ভূঁইয়া, সিরাজদৌল্লাহ, নাছির উদ্দিন, অজি উল্ল্যাহ, সাইফুল ইসলাম, নাজমুল হাসান, শেখ মুসলিম উদ্দিন মিলন, নূর মোহাম্মদ ভূঁইয়া, ইখলাস উদ্দিন, শাহেদুল আনোয়ার ও মো. নূর নবী বাবলু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মির্জা দিদার, জয়নাল আবেদীন, মো. সিরাজ, মাইন উদ্দিন, মো. আসিফ, শহীদুল্লাহ কবির, হামদু চৌধুরী, রফিক বাবুল, শেখ ফরহাদ ও মো. ফারুক। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মেজবা আজাদ।