Thursday, February 26Welcome khabarica24 Online

র‌্যাব কর্মকর্তা রানার সাত দিনের রিমান্ড

image_85752.rana

নারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রবিবার বিকাল ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তাকে এ রিমান্ড দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির ওসি) মো. মামুনুর রশীদ মণ্ডল তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে সাত দিনের রিমান্ড দেয়। একই দিন বিকাল পৌনে ৫টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়।
এর আগে, চাকরিচ্যুত ও পলাতক র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে শনিবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গ্রেপ্তার করে।