Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল এইচ ইমন এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

বিশেষ প্রতিনিধি- মীরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল এইচ ইমন এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার (২২মার্চ) মহামায়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে মীরসরাই  পৌর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন এই আশা জনগণের। মীরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল এইচ ইমন বলেন আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল সর্বদা রাজপথে আন্দোলন সংগ্রাম অগ্রণী ভূমিকা রেখেছে এবং আগামীতে ও এর ধারা অব্যাহত থাকবে ।

উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নিসান, ইউনুস, মীরসরাই কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম, সাজ্জাদ সাজিব, রফিকুল ইসলাম, জুনায়েদ হোসেন,সাখাওয়াত হোসেন রাব্বি, মিজানুর রহমান সজিব, ৮নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন অভি, সহ সভাপতি পারভেজ হোসেন, ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা তোবারক হোসেন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, ৭নং কাঁটাছরা ইউনিয়ন ছাত্রদল নেতা নিশান, আবু তাছেল অভি, ৯নং মীরসরাই  সদর ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াজ, টিটু, ১০নং মিঠানালা ইউনিয়ন ছাত্রদল নেতা মামুন সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।