Wednesday, February 25Welcome khabarica24 Online

ম্যাঁও :: নুর হোসেন বাদশা

রোজ রাতে ম্যাঁও আসে
সাদা কালো দুইটি
চুলবুলে তুলতুলে
ভেরী মাচ সুইটি।
ভোর হলে শুয়ে শুয়ে
ঘুম যায় চেয়ারে
রান্না ঘরে ঢুকে ওরা
দুধ খায় শেয়ারে।
মাছ খেয়ে কাঁটাকুটো
রেখে থালাতে
ফুফু বলে ম্যাঁও দু’টো
আছে শুধু জ্বালাতে।
রোজ রাতে ম্যাঁও ম্যাঁও
ঝালাপালা কানটি
বের করে দিতে গেলে
বলে স্যারি আন্টি।